আগস্ট ১৬, ২০২৬, ১২:৩৯ এএম
দিনাজপুরে পরিচ্ছন্নতা অভিযান ও বর্ণাঢ্য র্যালির উদ্বোধন করা হয়েছে। শনিবার সকালে দিনাজপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের রামনগর মাঠ থেকে র্যালিটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে এই কার্যক্রমের উদ্বোধন করেন।পৌরসভার সার্বিক আয়োজনে ও নাইস প্রকল্পের সহযোগিতায় এই র্যালির আয়োজন করা হয়।
র্যালিতে পৌরসভার প্রশাসক ও ডিডি-এলজি শেখ হাফিজুর রহমান, স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং সচেতন নাগরিকরা অংশ নেন। এরপর প্রশাসকের নেতৃত্বে শহরের রামনগর মোড়, ছয়রাস্তার মোড় ও ঘাষিপাড়া মোড়সহ আশপাশের বিভিন্ন এলাকায় পরিচ্ছন্ন ও উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে রাস্তা ও ড্রেনের ওপর অবৈধভাবে গড়ে তোলা দোকানপাট ভেঙে ফেলা হয়।
পৌর প্রশাসক শেখ হাফিজুর রহমান জানান, একটি সুন্দর ও পরিচ্ছন্ন শহর গড়ে তুলতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স মেনে ব্যবসা করা, রাস্তা দখল না করা এবং নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য আহ্বান জানানো হয়। ভবিষ্যতে এই অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন