শুক্রবার, ০২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

মো: মামুনুর রশিদ

আগস্ট ১৬, ২০২৬, ০২:৪৪ পিএম

দিনাজপুরে নানা কর্মসূচিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ এর উদ্বোধন, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও জেলা মৎস্য দপ্তরের যৌথ আয়োজনে এই কর্মসূচি পালন করা হয়।রোববার দুপুরে রামসাগর জাতীয় উদ্যানে এই অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক শেখ হাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুর রহিম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস.এম. হাবিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে মৎস্য সম্পদের সংরক্ষণ ও উৎপাদন বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।

বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক অগ্রগতি এবং পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাতের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আধুনিক প্রযুক্তির সুষম ব্যবহার নিশ্চিত করার মাধ্যমে এই খাতের সম্ভাবনা আরও বহুগুণ বাড়ানো সম্ভব।অনুষ্ঠানের শেষ পর্যায়ে মৎস্য খাতে বিশেষ অবদান রাখায় বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের মাঝে সম্মাননা স্মারক ও পুরস্কার বিতরণ করা হয়। এ সময় মৎস্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় মৎস্যচাষিরা উপস্থিত ছিলেন।