বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

দিনাজপুরে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক

আগস্ট ১৯, ২০২৬, ০৬:১৯ পিএম

দিনাজপুরে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ক আলোচনা সভা

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

দিনাজপুরের ডায়াবেটিক মোড় এলাকার কনফিয়ার সিটিতে পবিত্র হজ ও ওমরাহ বিষয়ক এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।আজ বুধবার আল-রিয়াজুল জান্নাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস, মা ফার্মেসি, নিউ ফার্মা, আরএইচ ল্যাবরেটরিজ, নরল্যান্ড বাংলাদেশ লিমিটেড, আলিফ ডায়াগনস্টিক সেন্টার এবং শতফুল কৃষি উন্নয়ন সমবায় সমিতির যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়।

অত্যন্ত ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই সভায় হজ পালনের নানা ফজিলতপূর্ণ দিক তুলে ধরা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মা খাদিজা বালিকা মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আবদুল কাইয়্যুম দিনাজপুরী এবং বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মারকাযুল বুহুসিল ইসলামিয়া আল জামিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মুফতি আবদুর রকিব। এ ছাড়া আল-আকসা ব্লাড ব্যাংক মসজিদের ইমাম মাওলানা ক্বারী শামসুল ইসলাম হজ ও ওমরাহর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় সভাপতিত্ব করেন আল-রিয়াজুল জান্নাহ ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের সার্বিক ব্যবস্থাপনা পরিচালক ও অবসরপ্রাপ্ত সেনাসদস্য আলহাজ্ব সার্জেন্ট মো. আজাহারুল ইসলাম। অনুষ্ঠানটি সফল করতে সার্বিক সহযোগিতায় ছিলেন মো. জাকারিয়া, হাফেজ মাওলানা মো. আবদুর রহমান, মো. আনিসুল ইসলাম এবং মা ফার্মেসির মো. শাহজাহান আলী, যেখানে বক্তারা হজ পালনের সঠিক নিয়ম ও আধ্যাত্মিক শিক্ষা নিয়ে উপস্থিত সবার সামনে আলোকপাত করেন।