বুধবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৬,

জনস্বার্থের কাজ দ্রুত শেষ করতে হবে: ত্রাণমন্ত্রী

মোজাম্মেল হক

সেপ্টেম্বর ৩০, ২০২৬, ০৯:১৭ পিএম

জনস্বার্থের কাজ দ্রুত শেষ করতে হবে: ত্রাণমন্ত্রী

ছবি: দিনাজপুর টিভি

দিনাজপুর জেলা প্রশাসনের আয়োজনে জেলা আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মো. রফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুল হাবিব দুলু।

সভায় জেলার সার্বিক নিরাপত্তা ও প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে কার্যকর দিকনির্দেশনা দেওয়া হয়।সরকারি দপ্তরগুলোর কাজে স্বচ্ছতা বজায় রাখা এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন উন্নয়ন প্রকল্প দ্রুত বাস্তবায়নে কর্মকর্তাদের সমন্বিতভাবে ভূমিকা রাখার আহ্বান জানানো হয়। সেবামূলক কর্মকাণ্ডে কোনো ধরনের অনিয়ম যাতে না ঘটে, সে বিষয়ে নজরদারি বাড়ানোর কথা বলা হয়েছে।

সভায় বিশেষ অতিথি ছিলেন দিনাজপুর-৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম, দিনাজপুর-২ আসনের সংসদ সদস্য সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম এবং দিনাজপুর-৫ আসনের সংসদ সদস্য রেজওয়ানুল হক।

এ ছাড়া স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্বশীল প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।