বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬,
সামাজিক সুরক্ষা উদ্যোগ

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করলেন হুইপ

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ১৫, ২০২৬, ১২:১৯ পিএম

চিরিরবন্দরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু করলেন হুইপ

দিনাজপুরের চিরিরবন্দরে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের আওতায় ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। উপজেলার ৮ নম্বর সাইতাড়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে এই কার্যক্রমের সূচনা করেন অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর-৪ আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয় সংসদের সরকারদলীয় হুইপ মোঃ আখতারুজ্জামান মিয়া।

উপজেলা সমাজসেবা কার্যালয় এই উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করে। প্রধান অতিথি মোঃ আখতারুজ্জামান মিয়া বস্ত্র ও পাট মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, রংপুর পল্লী উন্নয়ন একাডেমি পরিচালনা বোর্ডের সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রান্তিক পর্যায়ের জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বাড়ি বাড়ি গিয়ে সঠিক তথ্য সংগ্রহের ওপর জোর দিয়ে এই কর্মসূচির কার্যক্রম শুরু করা হয়।