অক্টোবর ১৯, ২০২৬, ০৪:৩০ পিএম
তৃণমূল পর্যায়ে নাগরিক সেবার মানোন্নয়ন ও সরকারি বিভিন্ন দপ্তরের কার্যক্রমে গতিশীলতা আনার লক্ষ্যে দিনাজপুরের বীরগঞ্জে উপজেলা পরিষদের মাসিক সাধারণ সভা সম্পন্ন হয়েছে। সোমবার (১৯ অক্টোবর) সকাল ১১টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমন্বয় সভার আয়োজন করা হয়।
উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়ানোর তাগিদ দেওয়া হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মো. মনজুরুল ইসলাম।
বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমা খাতুনের সভাপতিত্বে বৈঠকে উপস্থিত ছিলেন বীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আফরোজা সুলতানা এবং উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরিফুল ইসলামসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা।
সভায় রাজনৈতিক ও স্থানীয় জনপ্রতিনিধিদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
এতে অংশ নেন বীরগঞ্জ পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মো. আমিরুল বাহার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক নমিরুল ইসলাম চৌধুরী সেনা, জেলা বিএনপির উপদেষ্টা রেজওয়ানুল ইসলাম রিজু এবং উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক শাহাজাহান সিরাজ শিপন।
একই সাথে বীরগঞ্জ উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরাও সভায় নিজেদের মতামত তুলে ধরেন।
সভায় বীরগঞ্জের চলমান উন্নয়ন প্রকল্প, মাঠপর্যায়ের জনসেবাসংশ্লিষ্ট বিষয়াবলি এবং সরকারি দপ্তরগুলোর বর্তমান কর্মতৎপরতা পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হয়।
প্রশাসনের শীর্ষ কর্মকর্তা ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সমন্বয় আরও জোরদার করে গ্রামীণ জনপদে সেবাপ্রত্যাশী মানুষের ভোগান্তি নিরসন এবং উন্নয়ন কর্মকাণ্ডের গতি ত্বরান্বিত করার প্রত্যয় ব্যক্ত করেন অংশগ্রাহকরা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন