মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

কাহারোলে কালী পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়   করেন বিএনপির নেতা-মনজুরুল।

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১১:০৫ পিএম

কাহারোলে কালী পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময়   করেন বিএনপির নেতা-মনজুরুল।

দিনাজপুরের কাহারোলে কালী পূজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় করেছেন, বিএনপির নেতা আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম। গত ২৪ অক্টোবর’২৫ শুক্রবার রাত সাড়ে ১০ টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের রসুলপুর-বাহারপুর গ্রামে অবস্থিত শ্রী শ্রী সাইত কালী মন্দিরে কালী পুজা মন্ডপ পরিদর্শন ও মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন,

কেন্দ্রীয় কৃষক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সহ-সভাপতি, বীরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও  দিনাজপুর-১ (বীরগঞ্জ-কাহারোল) আসনের বিএনপির দলীয় মনোনয়ন প্রত্যাশী আলহাজ্ব মো: মনজুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো: গোলাম মোস্তফা বাদশা।

অনুষ্ঠিত মত বিনিময় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রভাষক মো: শামীম আলী, বীরগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: শাহাজাহান সিরাজ শিপন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্ট্রান ঐক্য ফ্রন্টের সদস্য সচিব নিরোদ চন্দ্র রায়, উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মো: জুয়েল রানা, রসুলপুর  ইউনিয়ন পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো: রাসেল ইসলাম প্রমুখ।