মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

চিরিরবন্দরে পল্লী বিদ্যুৎ সমিতির   প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১১:১৫ পিএম

চিরিরবন্দরে পল্লী বিদ্যুৎ সমিতির   প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত 

দিনাজপুরের  চিরিরবন্দরে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২৪  অক্টোবর শুক্রবার বিকালে উপজেলার সূখীপীর স্কুল মাঠে দিপবিস-১'র চিরিরবন্দর জোনাল অফিসের আয়োজনে প্রীতি ফুটবল খেলাটি অনুষ্ঠিত হয়।চিরিরবন্দর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো.  মিনাজ উদ্দিন সেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  দিপবিস-১'র  সিনিয়র জেনারেল ম্যানেজার (এসজিএম) মো. আকতার হোসেন।

এসময় অন্যান্যের মধ্যে চিরিরবন্দর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম,দিনাজপুর উত্তর গোবিন্দপুর সদর দপ্তরের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম-অর্থ) এসএম তারেকুজ্জামান, দিনাজপুর সদর দপ্তরের সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম, ওএন্ডএম) আকতারুল ইসলাম, সহকারি জেনারেল ম্যানেজার (এজিএম- আইসিটি) রাকিব বিন তাসিন, চিরিরবন্দর জোনাল অফিসের জুনিয়র প্রকৌশলী বলরাম কুন্ডু প্রমূখ উপস্থিত ছিলেন।

সিনিয়র জেনারেল ম্যানেজার মো. আকতার হোসেনের নেতৃত্বে দিনাজপুর সদর দপ্তর দল ও চিরিরবন্দর জোনাল অফিসের ডিজিএম মো. মিনাজ উদ্দিন সেখের নেতৃত্বে চিরিরবন্দর জোনাল অফিস খেলায় অংশগ্রহণ করে। খেলাটি নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হয়। রেফারীর দায়িত্ব পালন করেন সাদ্দাম হোসেন, জাহিরুল ইসলাম ও হিমেল হক।