মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬,

বোচাগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়ন   শীর্ষক মত বিনিময় সভা 

দিনাজপুর টিভি ডেস্ক

অক্টোবর ২৫, ২০২৫, ১১:২৮ পিএম

বোচাগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়ন   শীর্ষক মত বিনিময় সভা 

ছবি-দিনাজপুর টিভি

বোচাগঞ্জ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দের আয়োজনে বোচাগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়ন শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।গতকাল ২৫ অক্টোবর শনিবার সকাল ১০ টায় বোচাগঞ্জ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে বিশিষ্ট শিক্ষানুরাগী সহকারী অধ্যাপক ও ডীন বিজনেস ষ্টাডিজ অনুষদ (ভারপ্রাপ্ত) জাহাঙ্গীরনগর বিশ^বিদ্যালয় ঢাকা আবু সাইফ মোঃ মুনতাকিমুল বারী চৌধুরীরর সভাপতিত্বে উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী,

নির্বাহী সদস্য, জেলা বিএনপি দিনাজপুর ও সাবেক সভাপতি বোচাগঞ্জ উপজেলা বিএনপি আলহাজ¦ সাদিক রিয়াজ চৌধুরী পিনাক। মত বিনিময় সভায় মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারন সম্পাদক মোঃ সফিকুল আলম। এছাড়াও বক্তব্য রাখেন মুশিদহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়াক্কাস আলী কাঞ্চন,

হাটরামপুর ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ রায়হান, প্রভাষক ওয়াহিদুজ্জামান গামা, শিক্ষক বাবুল আকতার, খোরশেদ আলী, বিজয় কুমার, সোহেল রানা, আমিনুল ইসলাম প্রমুখ। বক্তারা বোচাগঞ্জ উপজেলার শিক্ষার মান উন্নয়ন করার জন্য সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকদের আন্তরিকতার সাথে পেশাগত দায়িত্ব পালন করার জন্য আশা ব্যক্ত করেন। উক্ত মত বিনিময় সভায় উপজেলার বিভিন্ন কলেজ, মাদরাসা, মাধ্যমিক বিদ্যালয়, ভোকেশনাল স্কুল ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।