শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

বিরলে খেলাফত মজলিসের পরিচিতি সভা ও র‍্যালী অনুষ্ঠিত

আতিউর রহমান

অক্টোবর ২৯, ২০২৫, ০৭:৩৩ পিএম

বিরলে খেলাফত মজলিসের পরিচিতি সভা ও র‍্যালী অনুষ্ঠিত

ছবি-দিনাজপুর টিভি

বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার উদ্যোগে পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৯ অক্টোবর) বিকেলে বিরল কেন্দ্রীয় শহীদ মিনারে এই সভা অনুষ্ঠিত হয়।সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত দিনাজপুর-২ (বিরল-বোচাগঞ্জ) আসনের প্রার্থী ও জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা জোবায়ের সাঈদ। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর-৩ (সদর) আসনের মনোনীত প্রার্থী ও জেলা সভাপতি হাফেজ মাওলানা রেজাউল করিম।

বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আকরাম হুসাইন।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মোশাররফ হোসাইন এবং বোচাগঞ্জ উপজেলা শাখার সভাপতি হাফেজ আব্দুল ওয়াহিদ শাহ্।

উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক হাফেজ খাইরুল ইসলাম ও সহ-প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু সাঈদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মাওঃ সাদেকুল ইসলাম, মুফতি শামসুল আলম, মুফতি দেলোয়ার হোসেন, মুফতি ইসমাইল হোসাইন, মাওলানা আব্দুল জলিল, হাফেজ আব্দুল কাদের জিলানী, মো. লোকমান আলী, মো. হামিদার রহমান প্রমুখ।

বক্তব্য শেষে, বাংলাদেশ খেলাফত মজলিস বিরল উপজেলা শাখার সভাপতি মুফতি আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক হাফেজ মাওঃ আকরাম হুসাইনসহ নবনির্বাচিত ৫১ সদস্য বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দকে নিয়ে একটি র‍্যালী বের করা হয়। র‍্যালীটি বিরল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিরল বাজার বকুলতলা মোড় তিন শহীদ চত্ত্বরে গিয়ে মুনাজাতের মাধ্যমে শেষ হয়।