অক্টোবর ২৯, ২০২৫, ০৮:৩৯ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দেশ গঠনে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করা হয়েছে।মঙ্গলবার (২৮ অক্টোবর) সন্ধ্যায় দিনাজপুর শহরে এই কর্মসূচি পালন করেন দিনাজপুর সদর আসনের মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি নেতা বখতিয়ার আহমেদ কচি।তিনি শহরের টিএনটি রোড, পৌরসভা মোড়, হাসপাতাল মোড়, বুটি বাবুর মোড়, লুৎফুন্নেসা টাওয়ার ও লিলির মোড়সহ বিভিন্ন এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান বাদশা, প্রচার সম্পাদক বাবু চৌধুরী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম, জেলা যুবদলের সাবেক সভাপতি মোন্নাফ মুকুল, কৃষক দলের সদস্য সচিব মজিবর রহমান মজিদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল আযম সোহেল, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সাজু, শরীফ জাকির হীরা, নাজমুল হুদা জনি এবং বিএনপি নেতা শেখ শামীম, আইয়ুব আলী, আবুল কালাম আজাদ বাবু, নাজিমুল হক লিটনসহ জেলা, পৌর ও কোতোয়ালি বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
গণসংযোগকালে বখতিয়ার আহমেদ কচি বলেন, "দেশ গঠনে তারেক রহমান ৩১ দফা কর্মসূচির নির্দেশনা দিয়েছেন। আমরা সেই ৩১ দফা সকলের কাছে পৌঁছে দিতে লিফলেট বিতরণ অব্যাহত রেখেছি। আগামী নির্বাচন হবে ধানের শীষের নির্বাচন, বিজয়ী হবে ধানের শীষ। সরকার গঠন করবে বিএনপি।" তিনি ধানের শীষের সাথে থাকার জন্য সকলের প্রতি আহ্বান জানান।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন