বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

স্বর্ণের দামে ফের নতুন ইতিহাস, ভরি কত?

দিনাজপুর টিভি ডেস্ক

জানুয়ারি ২৫, ২০২৬, ০৯:৪১ পিএম

স্বর্ণের দামে ফের নতুন ইতিহাস, ভরি কত?

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও আকাশচুম্বী হয়ে নতুন ইতিহাস গড়ল। সব রেকর্ড ভেঙে এবার মূল্যবান এই ধাতুর দাম ভরিতে ১ হাজার ৫৭৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম এখন থেকে ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা, যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণের সর্বোচ্চ মূল্য।

আজ রোববার (২৫ জানুয়ারি) রাতে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটি জানিয়েছে।

স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম বৃদ্ধি পাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনা করে এই নতুন দর নির্ধারণ করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) থেকেই সারাদেশে কার্যকর হবে এই নতুন তালিকা।

স্বর্ণের নতুন দর একনজরে: বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, মানভেদে স্বর্ণের দাম পড়বে:

২২ ক্যারেট: ২ লাখ ৫৭ হাজার ১৯১ টাকা (প্রতি ভরি)।

২১ ক্যারেট: ২ লাখ ৪৫ হাজার ৪৯৩ টাকা (প্রতি ভরি)।

১৮ ক্যারেট: ২ লাখ ১০ হাজার ৪২৩ টাকা (প্রতি ভরি)।

সনাতন পদ্ধতি: ১ লাখ ৭৩ হাজার ৮৯৭ টাকা (প্রতি ভরি)।

উল্লেখ্য, বিশ্ববাজারের অস্থিরতা এবং স্থানীয় বাজারে চাহিদার বিপরীতে যোগান কম থাকায় গত কয়েক মাস ধরেই স্বর্ণের দামে অস্থিরতা বিরাজ করছে। এর আগে স্বর্ণের দাম ২ লাখ ৫৫ হাজার টাকার ঘরে থাকলেও এবার তা ২ লাখ ৫৭ হাজার টাকা ছাড়িয়ে গেল। বিয়ের মৌসুম চলায় স্বর্ণের এই রেকর্ড দাম সাধারণ ক্রেতাদের মধ্যে বড় ধরনের দুশ্চিন্তার সৃষ্টি করেছে।