জানুয়ারি ২১, ২০২৬, ০৮:১৯ পিএম
পঞ্চগড়ের আটোয়ারী সরকারি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয় চত্বরে দিনব্যাপী ৪০টি ইভেন্টে প্রতিযোগিতা শেষে আলোচনা সভা ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শরমিন পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রিপামনি দেবী।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও বলেন, "বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান পাঠ্যক্রমেরই একটি অংশ। শারীরিক শক্তি, মানসিক চিন্তা-চেতনা ও বুদ্ধিবৃত্তি বিকাশে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার বিকল্প নেই। সুস্থ জাতি গঠনে শারীরিক শিক্ষার ভূমিকা অনস্বীকার্য।
সহকারী শিক্ষক ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোঃ হুমায়ুন কবীর এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো. কামরুল হাসান।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব মো. নজরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার রেজাউন নবী রাজা, আটোয়ারী উপজেলা প্রেসক্লাবের সভাপতি মো. ইউসুফ আলী এবং সাধারণ সম্পাদক মো. জাহেরুল ইসলাম। আলোচনা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে মেডেল ও বিভিন্ন পুরস্কার বিতরণ করেন। অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন