বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

দিনাজপুর টিভি ডেস্ক

মে ১৯, ২০২৬, ০৩:১১ পিএম

হাবিপ্রবির ৩ শিক্ষার্থীকে বহিষ্কার

হাবিপ্রবি প্রধান ফটক

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অনৈতিক ও অসামাজিক কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 

আজ মঙ্গলবার ১৯ মে ২০২৬ তারিখে বিশ্ববিদ্যালয় রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. আবু হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।সাময়িক বহিষ্কৃত এই শিক্ষার্থীরা সবাই বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ অনুষদের ছাত্র।

অফিস আদেশের তথ্য অনুযায়ী বহিষ্কৃতরা হলেন ফিশারিজ অনুষদের ২৬ ব্যাচের শিক্ষার্থী কাউসার এবং একই অনুষদের ২৫ ব্যাচের দুই শিক্ষার্থী মনিরুল ও রবিউল। আদেশে উল্লেখ করা হয়েছে যে গত ১৬ মে এই তিন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী হ্যাভেন সিটি ছাত্রাবাসে পরস্পরের সঙ্গে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হন যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে। 

এই আচরণ বিশ্ববিদ্যালয়ের অর্ডিন্যান্স অফ স্টুডেন্টস ডিসিপ্লিনের ১৫ ধারা অনুযায়ী অনৈতিক কর্মকাণের অন্তর্ভুক্ত হওয়ায় তাঁদের বিরুদ্ধে সাময়িক বহিষ্কারের এই সিদ্ধান্ত জারি করা হয়েছে।