বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

হাবিপ্রবির জিয়াউর রহমান হলের সংস্কার কাজের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

জুলাই ১২, ২০২৬, ১০:০৬ পিএম

হাবিপ্রবির জিয়াউর রহমান হলের সংস্কার কাজের উদ্বোধন

ছবি: দিনাজপুর টিভি নিজস্ব প্রতিবেদক

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান হলের সংস্কার কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. এনামউল্যা হলের সংস্কার কার্যক্রমের সূচনা করেন।এই প্রকল্পের বাজেট প্রায় ৩৫ লাখ টাকা।

সংস্কার কাজের আওতায় হলের গণরুমে পার্টিশন দিয়ে পাঁচটি পৃথক রিডিং রুম তৈরি করা হবে। এছাড়াও বাথরুম সংস্কার, কেবিনেট, আলমিরা ও কাঠের দরজা মেরামতের কাজ করা হবে। নতুন করে হলটির নামফলক স্থাপনের পরিকল্পনাও রয়েছে এই সংস্কার প্রকল্পে।

উদ্বোধন শেষে উপাচার্য হলের ডাইনিং রুম পরিদর্শন করেন। সেখানে শিক্ষার্থীদের জন্য পরিবেশিত খাবারের গুণগত মান ও সার্বিক সেবার বিষয়ে তিনি খোঁজখবর নেন। শিক্ষার্থীদের জন্য উন্নত পরিবেশ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও জানান তিনি।

সংস্কার কার্যক্রম সম্পন্ন হলে আবাসিক শিক্ষার্থীরা পড়াশোনার জন্য আরও সুন্দর ও অনুকূল পরিবেশ পাবেন বলে আশা করছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। শিক্ষার্থীদের স্বাচ্ছন্দ্য নিশ্চিত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।