সেপ্টেম্বর ২, ২০২৬, ১০:৩৬ এএম
ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী পরীমনি বর্তমানে অভিনয়ের চেয়ে নিজের পোশাক ব্র্যান্ড ও পারিবারিক ব্যস্ততাতেই বেশি সময় দিচ্ছেন। দুই সন্তানকে সময় দেওয়ার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমেও তার সরব উপস্থিতি রয়েছে। কোরবানির ঈদের ম্যাগাজিন অনুষ্ঠান আনন্দ মেলায় তাকে সর্বশেষ পর্দায় দেখা গিয়েছিল।
ভক্তদের সাথে তার নিয়মিত যোগাযোগ বজায় থাকে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড পেজে কয়েকটি নতুন ছবি পোস্ট করেন এই অভিনেত্রী। সেখানে তাকে গোলাপি পাড়ের সাদা শাড়ি, খোলা চুল এবং সাধারণ গহনায় এক স্নিগ্ধ ও মোহনীয় রূপে দেখা যায়।
সেলফি কায়দায় তোলা এসব ছবিতে কোথাও লাজুক হাসি আবার কোথাও প্রাকৃতিক পরিবেশের মাঝে তার উপস্থিতি ফুটে ওঠে। প্রকাশের মাত্র তিন ঘণ্টার মধ্যে ছবিগুলোতে লাখো মানুষের প্রতিক্রিয়া ও হাজার হাজার মন্তব্য জমা হয়।
নেটিজেন ও ভক্তরা তার এই সাদামাটা রূপের প্রশংসা করে নানা মন্তব্য করেছেন। কেউ তাকে ডানাকাটা পরীর সাথে তুলনা করেছেন, আবার কেউ তার নিষ্পাপ হাসির প্রশংসা করেছেন। অভিনয় থেকে সাময়িকভাবে দূরে থাকলেও সামাজিক মাধ্যমে তার প্রতিটি পোস্ট ভক্তদের মাঝে বেশ সাড়া ফেলে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন