মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬,

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন সত্যি জানতে অপেক্ষা ভক্তদের

বিনোদন ডেস্ক

অক্টোবর ১৩, ২০২৬, ০৫:১৮ পিএম

সাবিলা নূরের দাম্পত্য নিয়ে নানা গুঞ্জন সত্যি জানতে অপেক্ষা ভক্তদের

ছবি: সংগৃহীত

অভিনেত্রী সাবিলা নূরের ব্যক্তিগত ও দাম্পত্য জীবন নিয়ে শোবিজপাড়ায় নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। চলতি বছরে মুক্তি পাওয়া রকস্টার সিনেমায় তার অভিনয় দর্শকদের নজর কাড়ার পর থেকেই পর্দার বাইরের নানা বিষয় নিয়ে আলোচনা শুরু হয়। একদিকে সিনেমায় তার সাফল্য, অন্যদিকে স্বামী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে সম্পর্কের টানাপোড়েন নিয়ে সামাজিক মাধ্যমে ছড়িয়েছে জল্পনা।

সিনেমার চিত্রগ্রহণ পরিচালক বা ডিরেক্টর অব ফটোগ্রাফি আবদুল মামুনের সঙ্গে সাবিলার ঘনিষ্ঠতা তৈরি হয়েছে বলে শোবিজ সংশ্লিষ্ট কিছু সূত্রের মাধ্যমে দাবি করা হচ্ছে। শুটিং সেট থেকে কাজের সূত্রে শুরু হওয়া পরিচয় প্রেমের সম্পর্কে রূপ নিয়েছে বলেও অনেকে দাবি করছেন।

এই কথিত সম্পর্কের জেরে সাবিলার পারিবারিক জীবনে দূরত্ব তৈরি হয়েছে বলে কিছু সূত্রে গুঞ্জন ছড়ানো হচ্ছে। দীর্ঘদিনের দাম্পত্য জীবনে তিনি স্বামীর সাথে ভালো থাকলেও সম্প্রতি স্বামী নেহালের সঙ্গে তার দূরত্ব তৈরি হয়েছে এবং তারা আলাদা থাকছেন বলে শোনা যাচ্ছে। বিষয়টি বিচ্ছেদের দিকে এগোচ্ছে বলেও চাউর হয়েছে।

তবে এই গুঞ্জন এখনো নিশ্চিত কোনো তথ্য নয়।

একই সাথে রকস্টার সিনেমায় সহ-অভিনেতা হিসেবে কাজ করার সূত্রে শাকিব খানের সঙ্গেও সাবিলার নাম জড়িয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা দাবি করা হচ্ছে। তবে পেশাগত সম্পর্কের বাইরে তাদের মধ্যে অন্য কোনো সম্পর্কের নির্ভরযোগ্য ভিত্তি মেলেনি। শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করায় এ বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নায়কের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, শাকিব খানের সঙ্গে সাবিলার পেশাগত কাজের বাইরে কোনো সম্পর্ক নেই এবং ফেসবুকে মনগড়া গল্প ছড়ানো হচ্ছে। সংশ্লিষ্টদের একাংশের দাবি, চিত্রগ্রাহক মামুনের সঙ্গে প্রেমের গুঞ্জনের কারণেই সাবিলার সাত বছরের ভালোবাসার সম্পর্কে জটিলতা তৈরি হয়েছে।

তারকাদের ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে অসমর্থিত তথ্য ছড়িয়ে পড়ার পর তা দ্রুত নতুন গল্পের রূপ নেয়। সেখান থেকেই সম্পর্কের অবনতি কিংবা বিচ্ছেদের মতো নানা খবর ডালপালা মেলে।

২০১৪ সালে বিজ্ঞাপনচিত্রে মডেলিংয়ের মাধ্যমে শোবিজে পদার্পণ করেন সাবিলা নূর। পরবর্তীতে টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি ব্যাপক পরিচিতি অর্জন করেন। নাটকের পর চলচ্চিত্রে পা রেখে শাকিব খানের বিপরীতে অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় নতুন করে আলোচনায় আসেন। ব্যক্তিগত জীবনে ২০১৯ সালে বন্ধুত্ব ও প্রেমের পথ ধরে ব্রডকাস্ট প্রকৌশলী নেহাল সুনন্দ তাহেরের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন তিনি।

সাবিলার ব্যক্তিগত জীবন ঘিরে চলমান এই আলোচনার সত্যতা কতখানি, তা স্পষ্ট হতে সংশ্লিষ্ট ব্যক্তিদের আনুষ্ঠানিক বক্তব্য আসা প্রয়োজন। কোনো নির্ভরযোগ্য তথ্য কিংবা পারিবারিক নিশ্চিত ঘোষণা না আসা পর্যন্ত এসব দাবিকে কেবলই গুঞ্জন হিসেবে দেখছেন সচেতন মহল।