শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬,

মা দিবসে ২০০ মাকে হেলথ কার্ডসহ তিন সুবিধা দিচ্ছে ইউনাইটেড

দিনাজপুর টিভি ডেস্ক

মে ৭, ২০২৬, ১০:২৭ পিএম

মা দিবসে ২০০ মাকে হেলথ কার্ডসহ তিন সুবিধা দিচ্ছে ইউনাইটেড

মা দিবস

বিশ্ব মা দিবস উপলক্ষে ২০০ জন মাকে হেলথ কার্ডসহ তিন ধরনের বিশেষ চিকিৎসাসুবিধা দিচ্ছে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটাল। রাজধানীর সাতারকুলের মাদানী এভিনিউস্থ ইউনাইটেড সিটিতে অবস্থিত এই হাসপাতাল কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে। প্রতি বছর মে মাসের দ্বিতীয় রবিবার বিশ্বজুড়ে মা দিবস উদযাপিত হয়, যা এ বছর আগামী ১০ মে পালন করা হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এই বিশেষ সুবিধার আওতায় নিবন্ধিত মায়েরা মাত্র ৫০০ টাকায় বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়ার সুযোগ পাবেন। পাশাপাশি হাসপাতালের সব ধরনের মেডিকেল টেস্টে ২৫ শতাংশ ছাড় দেওয়া হবে। এছাড়া সুবিধাভোগীদের একটি হেলথ বা রেজিস্ট্রেশন কার্ড প্রদান করা হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, এই অফারটি গ্রহণ করতে আগ্রহীদের একটি নির্দিষ্ট ওয়েবলিংকের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে হবে। গত ৬ মে থেকে শুরু হওয়া এই নিবন্ধন প্রক্রিয়া চলবে আগামী ৯ মে পর্যন্ত। 

পরবর্তীতে আগামী ১০ ও ১১ মে নিবন্ধিত মায়েরা এই বিশেষ কনসালটেশন সুবিধা নিতে পারবেন।এই সুবিধার আওতায় মেডিসিন, প্রসূতি ও স্ত্রীরোগ, হৃদরোগ, কার্ডিয়াক সার্জারি এবং গ্যাস্ট্রোএন্টারোলজি বিভাগের চিকিৎসকদের দেখানোর সুযোগ থাকছে। এছাড়া অর্থোপেডিকস, এন্ডোক্রিনোলজি, চক্ষু, নিউরোলজি, বক্ষব্যাধি, ইউরোলজি, কিডনি রোগ এবং নাক-কান-গলা বিভাগের চিকিৎসকরাও এই সেবায় যুক্ত থাকবেন।

ক্লিনিকাল অনকোলজি, এন্ডো-ল্যাপারোস্কপিক সার্জারি, প্লাস্টিক সার্জারি, ডার্মাটোলজি, ডেন্টাল এবং পুষ্টিবিজ্ঞান বিভাগের চিকিৎসকদের পরামর্শও ৫০০ টাকায় পাওয়া যাবে বলে ইউনাইটেড মেডিকেল কলেজ হসপিটালের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।