মে ২৯, ২০২৬, ০৫:২১ পিএম
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১০ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে এই রোগে আক্রান্ত হয়েছে আরও ৭৩২ জন শিশু। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।নতুন আক্রান্তের সংখ্যা সাত শতাধিক।
বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সরাসরি হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৮ শিশু। বাকি ২ শিশুর মৃত্যু হয়েছে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হওয়ার কারণে। সরকারের স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে মাঠপর্যায়ে চিকিৎসকদের বিশেষ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। স্থানীয় হাসপাতালগুলোতে শয্যা সংখ্যা বাড়ানোর প্রস্তুতি চলছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন