মে ২৬, ২০২৬, ০২:৩৮ পিএম
ঈদুল আজহাকে সামনে রেখে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে নতুন স্মার্টফোন কেনার আগ্রহ বাড়ছে। ১০ হাজার থেকে ২০ হাজার টাকার বাজেটে শক্তিশালী পারফরম্যান্স, ভালো ক্যামেরা ও বড় ডিসপ্লের ফোন খুঁজছেন অনেকেই। ঢাকার বিভিন্ন বিক্রয়কেন্দ্রে এই বাজেটের মধ্যে বেশ কিছু স্মার্টফোন জনপ্রিয়তার শীর্ষে রয়েছে।
দৈনন্দিন ব্যবহার ও বিনোদনের জন্য এই বাজেটের ফোনগুলো বেশ কার্যকর।সিম্ফনি ম্যাক্স ৬০ (১০,৬৫০ টাকা) এবং ওয়ালটন জেনেক্স ওয়ান টি (১৩,২৭০ টাকা) সাশ্রয়ী বাজেটে গ্রাহকদের পছন্দ।
ইনফিনিক্স স্মার্ট ১০ (১৩,৯৯৯ টাকা), শাওমি রেডমি এ৭ (১৩,৯৯৯ টাকা) এবং টেকনো স্পার্ক গো ৩ (১৪,২৯৯ টাকা) ফোনগুলোতে ১২০ হার্জ রিফ্রেশ রেট থাকায় ভিডিও দেখার অভিজ্ঞতা বেশ ভালো। রিয়েলমি নোট ৭০ (১৪,৪০০ টাকা) এবং ভিভো ওয়াই০৫ (১৪,৪৯৯ টাকা) টেকসই ও দীর্ঘস্থায়ী ব্যাটারির জন্য পরিচিত।
সামসাং ও অনার নিয়ে এসেছে উচ্চ ক্ষমতার ক্যামেরা ও নিরাপত্তা ফিচার।স্যামসাং গ্যালাক্সি এ০৬ (১৬,২৯৯ টাকা) ও অনার এক্স৫সি প্লাস (১৬,২৯৯ টাকা) ফোনগুলোতে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ও দীর্ঘস্থায়ী ব্যাটারির সুবিধা রয়েছে।
আর অপো এ৬কে (১৮,৭৯৯ টাকা) ফোনে স্ন্যাপড্রাগন ৬৮৫ প্রসেসরের পাশাপাশি ৬৫০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি থাকায় এটি পারফরম্যান্সের দিক থেকে এগিয়ে। ক্রেতারা তাদের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী যাচাই-বাছাই করে স্মার্টফোনটি বেছে নিতে পারবেন।ঈদের এই সময়ে বিভিন্ন বিক্রয়কেন্দ্রে নতুন মডেলের স্মার্টফোনগুলোর চাহিদা তুঙ্গে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন