আগস্ট ৫, ২০২৬, ১২:৪৯ পিএম
পৃথিবীর দিকে ধেয়ে আসা বড় আকারের গ্রহাণুর সম্ভাব্য আঘাত থেকে রক্ষা পেতে নতুন এক পদ্ধতির প্রস্তাব করেছেন বিজ্ঞানীরা। তাদের গবেষণা অনুযায়ী, চরম পরিস্থিতিতে কোনো বড় গ্রহাণুর ভেতরে পারমাণবিক বিস্ফোরণ ঘটিয়ে সেটির গতিপথ পরিবর্তন করা বা তা ধ্বংস করা সবচেয়ে কার্যকর উপায় হতে পারে। অতীতে মহাকাশ থেকে আসা বিভিন্ন বস্তুর আঘাতে পৃথিবীর পরিবেশে ব্যাপক পরিবর্তনের ইতিহাস রয়েছে।
সাম্প্রতিক বছরগুলোতে জ্যোতির্বিজ্ঞানীরা পৃথিবীর কাছাকাছি অতিক্রমকারী বহু গ্রহাণু শনাক্ত করেছেন।চায়না একাডেমি অব লঞ্চ ভেহিকেল টেকনোলজির গবেষকদের মতে, বড় গ্রহাণুর ক্ষেত্রে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রয়োজন হলে পারমাণবিক বিস্ফোরণ একটি শক্তিশালী বিকল্প হতে পারে।
স্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি সাময়িকীতে প্রকাশিত গবেষণায় একটি নতুন কৌশলের কথা তুলে ধরা হয়েছে। কম্পিউটার সিমুলেশনের মাধ্যমে গবেষকরা দেখিয়েছেন যে মহাকাশযান প্রথমে গ্রহাণুর গভীরে গর্ত তৈরি করবে এবং সেখানে বিস্ফোরক স্থাপন করবে।হিরোশিমায় ব্যবহৃত বোমার তুলনায় প্রায় দুইশ গুণ শক্তিশালী বিস্ফোরণ ১০০ মিটার ব্যাসের গ্রহাণু ভেঙে ফেলতে সক্ষম।তবে গবেষকদের মতে, পর্যাপ্ত সময় হাতে থাকলে অন্য পদ্ধতি ব্যবহার করা যেতে পারে, তবে স্বল্প সময়ে এটি কার্যকর প্রতিরোধব্যবস্থা।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন