এপ্রিল ১৮, ২০২৬, ১০:৫৬ এএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বর্তমান নেতৃত্বের সঙ্গে যুক্তরাষ্ট্রের সুসম্পর্কের কথা জানিয়ে একটি বড় ধরনের চুক্তিতে পৌঁছানোর বিষয়ে জোরালো আশাবাদ ব্যক্ত করেছেন। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ওয়াশিংটন এবং তেহরান একটি চুক্তির খুব কাছাকাছি অবস্থানে রয়েছে।
ট্রাম্প স্পষ্ট করে জানান, যদি একটি ভালো ও কার্যকর চুক্তি সামনে আসে, তবে তিনি তা গ্রহণ করতে পুরোপুরি প্রস্তুত রয়েছেন। এই সমঝোতা বিশ্ব রাজনীতিতে বিশেষ গুরুত্ব বহন করবে বলে তিনি মনে করেন।
হোয়াইট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রেসিডেন্ট ট্রাম্প আরও উল্লেখ করেন যে, ইরানের বর্তমান নেতাদের সঙ্গে ওয়াশিংটনের অত্যন্ত ইতিবাচক একটি সম্পর্ক গড়ে উঠছে। তাঁর মতে, এটি একটি শাসনব্যবস্থার আমূল পরিবর্তনের মতো বিষয়, কারণ বর্তমান নেতারা অতীতের সেই ব্যক্তিদের তুলনায় অনেক আলাদা যাদের সঙ্গে যুক্তরাষ্ট্রকে আগে কাজ করতে হয়েছিল।
ট্রাম্পের এই মন্তব্য মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এক নতুন কূটনৈতিক মোড় হিসেবে দেখা হচ্ছে। দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্কের মাঝে এমন মন্তব্য আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।মার্কিন প্রেসিডেন্ট আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, আমাদের মধ্যে বর্তমানে খুব ভালো সম্পর্ক রয়েছে এবং আমি মনে করি খুব শীঘ্রই একটি বড় ধরনের চুক্তি হওয়ার ব্যাপক সম্ভাবনা আছে।
দীর্ঘদিনের বৈরিতা এবং বাণিজ্যিক ও অর্থনৈতিক অবরোধের পর ট্রাম্পের এমন ইতিবাচক অবস্থানকে বিশ্লেষকরা অত্যন্ত তাৎপর্যপূর্ণ মনে করছেন। বিশেষ করে মার্কিন সামরিক বাহিনী বা সেন্টকম যখন ইরানের অবরোধের খবরের মধ্যে ২১টি জাহাজের প্রত্যাবর্তনের কথা বলছে, সেই মুহূর্তে ট্রাম্পের এই বক্তব্যে বড় কোনো সমঝোতার সুষ্পষ্ট ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ট্রাম্প মনে করেন, দুই পক্ষই এখন একটি টেকসই সমাধানের দিকে এগিয়ে যাচ্ছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন