মে ১৭, ২০২৬, ০৯:৫৯ পিএম
সৌদি আরবে আজ রোববার পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটির সংশ্লিষ্ট আজ এই ঘোষণা দেয়। ঘোষণা অনুযায়ী আগামী ২৭ মে (বুধবার) দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হবে। জিলহজ মাসের ১০ তারিখে এই উৎসব পালন করবেন দেশটির নাগরিকেরা।
ঈদের আগের দিন ২৬ মে পবিত্র হজ পালিত হবে।সৌদি আরবের পাশাপাশি ওমানও আগামী ২৭ মে ঈদুল আজহা উদ্যাপনের ঘোষণা দিয়েছে। এর আগে দক্ষিণ-পূর্ব এশিয়ার দুই দেশ ইন্দোনেশিয়া ও মালয়েশিয়াও একই দিন ঈদুল আজহা উদ্যাপনের কথা জানায়।
চাঁদ দেখার পর দেশগুলোর কমিটি এই সিদ্ধান্ত চূড়ান্ত করেছে। মসজিদে হারামাইন শরীফাইনের খবর প্রকাশকারী এক্স হ্যান্ডল থেকেও চাঁদ দেখা কমিটির বৈঠকের ছবি প্রকাশ করা হয়েছে।
সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ উদ্যাপনের পরদিন বাংলাদেশে ঈদ উদ্যাপিত হয়ে থাকে। সেই হিসাবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ মে (বৃহস্পতিবার) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হতে পারে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন