শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

এয়ার শো চলাকালে আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

আন্তর্জাতিক ডেস্ক

মে ১৮, ২০২৬, ১০:১৮ এএম

এয়ার শো চলাকালে আকাশে দুই মার্কিন যুদ্ধবিমানের সংঘর্ষ

আকাশে বিধ্বস্ত যুদ্ধবিমান।

যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যে একটি এয়ার শো চলাকালে আকাশে দুই যুদ্ধবিমানের সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার দুপুরে মাউন্টেন হোম এয়ার ফোর্স বেসের কাছে এই দুর্ঘটনা ঘটে। এতে বিমান দুটি মাটিতে আছড়ে পড়ে পুরোপুরি বিধ্বস্ত হয়।

ঘটনার পরপরই ভেতরে থাকা চারজন ক্রু প্যারাসুটের মাধ্যমে নিরাপদে অবতরণ করতে সক্ষম হয়েছেন।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবাহিনীর মুখপাত্র কমান্ডার অ্যামেলিয়া উমায়াম জানিয়েছেন, নৌবাহিনীর দুটি ইএ-১৮জি জেটে করে আকাশে মহড়া দিচ্ছিলেন ক্রুরা।

 তারা ওয়াশিংটনের হুইডবে আইল্যান্ডভিত্তিক ইলেকট্রনিক অ্যাটাক স্কোয়াড্রন ভিএকিউ-১২৯ এর সদস্য ছিলেন। দুর্ঘটনার জেরে বিমানঘাঁটিটি সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। এয়ার শোর বাকি সব কর্মসূচিও বাতিল ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষের পর যুদ্ধবিমান দুটিকে আগুনের গোলার মতো নিচে পড়ে যেতে দেখা যায়। চারজন ক্রু বর্তমানে স্বাভাবিক আছেন এবং তাদের স্বাস্থ্য পরীক্ষা চলছে। দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত শুরু হয়েছে।

তথ্যসূত্র: বিবিসি