মে ২২, ২০২৬, ০৪:৫৯ পিএম
বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার মনোনীত দিনেশ ত্রিবেদীর সঙ্গে এক বিশেষ বৈঠক করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শুক্রবার দুই দেশের সীমান্ত নিরাপত্তা ও প্রতিরক্ষা সহযোগিতা জোরদার করার লক্ষ্যে এই আলোচনা অনুষ্ঠিত হয়।
দ্বিপাক্ষিক কৌশলগত যোগাযোগের অংশ হিসেবেই এই বৈঠক আয়োজন করা হয়েছে।দুই দেশের সামরিক বাহিনীগুলোর পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির বিষয়েও কথা হয়েছে এতে।
ভারতীয় সেনাবাহিনীর অতিরিক্ত জনসংযোগ পরিদপ্তর বা এডিজিপিআই সামাজিক যোগাযোগমাধ্যমে এই সৌজন্য সাক্ষাৎকারের তথ্য নিশ্চিত করেছে। ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে নতুন দায়িত্ব নিতে যাওয়ার আগে দিনেশ ত্রিবেদী সেনাপ্রধানের কার্যালয়ে যান।
বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদী প্রতিরক্ষা সম্পর্ক আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আঞ্চলিক স্থিতিশীলতা ও সীমান্ত সমন্বয়ের মতো দ্বিপাক্ষিক ইস্যুগুলোও আলোচনায় স্থান পেয়েছে।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন