শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ

আন্তর্জাতিক ডেস্ক

মে ২৪, ২০২৬, ০৪:০৯ পিএম

ইরান-যুক্তরাষ্ট্র সম্ভাব্য চুক্তি নিয়ে নেতানিয়াহুর উদ্বেগ

কূটনৈতিক আলোচনা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য নতুন সমঝোতা চুক্তি ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে উদ্বেগ প্রকাশ করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বিশেষ করে লেবানন-সংক্রান্ত শর্ত এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার সময়সূচি নিয়ে আপত্তি জানিয়েছেন তিনি।

ইসরাইলের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সূত্রে এ তথ্য পাওয়া গেছে।প্রস্তাবিত এই সমঝোতা স্মারকে ৬০ দিনের যুদ্ধবিরতি বাড়ানোর প্রস্তাব রাখা হয়েছে। চুক্তির একটি গুরুত্বপূর্ণ ধারায় ইসরাইল ও হিজবুল্লাহর মধ্যকার সংঘাত স্থায়ীভাবে বন্ধের কথা রয়েছে। 

তবে এতে ইসরাইলের পাল্টা জবাব দেওয়ার অধিকার রাখার বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে।পারমাণবিক ইস্যুতে আলোচনার বিলম্ব নিয়ে সবচেয়ে বেশি আপত্তি রয়েছে।

নেতানিয়াহুর আশঙ্কা, পারমাণবিক কর্মসূচিকে তাৎক্ষণিক গুরুত্ব না দিলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি জটিল হয়ে উঠবে। তাই এই কার্যক্রমকে ভবিষ্যতের জন্য ফেলে না রেখে দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন তিনি। ট্রাম্প প্রশাসনকে সরাসরি সতর্ক করার মাধ্যমে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী।