বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুন ২, ২০২৬, ০৪:০২ পিএম

‘আপনি পাগল, এখন সবাই আপনাকে ঘৃণা করে’, নেতানিয়াহুকে বললেন ট্রাম্প

ইরানের সাথে চলমান তীব্র যুদ্ধের মধ্যেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে টেলিফোনে নজিরবিহীন কড়া কথা শুনিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গত সোমবার দুই নেতার মধ্যে অনুষ্ঠিত এই রুদ্ধদ্বার ফোনালাপে ট্রাম্প তাঁর দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র নেতানিয়াহুকে সরাসরি ‘পাগল’ ও ‘অকৃতজ্ঞ’ বলে সুনির্দিষ্টভাবে সম্বোধন করেছেন। 

মার্কিন প্রেসিডেন্ট অত্যন্ত নরম সুর থেকে শুরু করলেও একপর্যায়ে রীতিমতো ক্ষুব্ধ হয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীর ওপর চিৎকার করে ওঠেন।ইরানের সঙ্গে তিন মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘাতের ইতি টানতে ওয়াশিংটন যখন কূটনৈতিক আলোচনা চালাচ্ছে, ঠিক তখন লেবাননে ইসরায়েলি আগ্রাসন বৃদ্ধি পাওয়ায় তা ভেস্তে যাওয়ার উপক্রম হয়েছে।

মার্কিন প্রভাবশালী সংবাদমাধ্যম অ্যাক্সিওসের বিশেষ প্রতিবেদনে জানানো হয়েছে যে ট্রাম্প ফোনে নেতানিয়াহুকে স্পষ্ট করে বলেন, "এখন সবাই আপনাকে ঘৃণা করে এবং এই যুদ্ধের কারণে সবাই ইসরায়েলকেও ঘৃণা করে।

ট্রাম্প তাঁর ইসরায়েলি মিত্রকে অতীতে দেওয়া বিভিন্নl বা রাজনৈতিক ও সামরিক সমর্থনের কথা স্মরণ করিয়ে দিয়ে কঠোর সতর্কবার্তা প্রদান করেন। তিনি বলেন যে লেবাননের রাজধানী বৈরুতে বোমাবর্ষণ অব্যাহত রাখলে ইসরায়েল আন্তর্জাতিক মহলে সম্পূর্ণ একাকী ও বিচ্ছিন্ন হয়ে পড়বে।এই উত্তপ্ত ও তিক্ত ফোনালাপের বিষয়ে হোয়াইট হাউস আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া না জানালেও ট্রাম্প তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়ায় বিষয়টিকে ইতিবাচক হিসেবে তুলে ধরেছেন।

ট্রাম্প তাঁর ট্রুথ সোশ্যালে দাবি করেন যে দুই নেতার এই ফোনালাপ অত্যন্ত ‘ফলপ্রসূ’ হয়েছে এবং ইসরায়েলি বাহিনী বৈরুতের দিকে অগ্রসর হবে না। তবে এর ঠিক পরপরই নেতানিয়াহুর দপ্তর থেকে সম্পূর্ণ বিপরীতধর্মী একটি সরকারি বিবৃতি জারি করে নিজেদের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করা হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রীর বিবৃতিতে স্পষ্ট জানানো হয় যে লেবানন থেকে হিজবুল্লাহর হামলা অব্যাহত থাকলে তারা তাদের পূর্বপরিকল্পনা অনুযায়ী বৈরুতে বিমান হামলা চালাবে।