বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

পাকিস্তানে খাদে বাস পড়ে ৪০ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০২:৫০ পিএম

পাকিস্তানে খাদে বাস পড়ে ৪০ জনের মৃত্যু

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া সীমান্তের কাছে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় অন্তত ৪০ জন নিহত হয়েছেন। নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি খাদে পড়ে গেলে এই প্রাণহানির ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন বলে প্রাথমিক তথ্য পাওয়া গেছে।ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে।

বেলুচিস্তানের শেরানি জেলার দানা সার এলাকা অতিক্রম করে বাসটি খাইবার পাখতুনখাওয়ার ডেরা ইসমাইল খান জেলায় প্রবেশের পরপরই এ দুর্ঘটনা ঘটে।কোয়েটা থেকে বাসটি পেশাওয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। মাঝপথে আরেকটি বাস বিকল হয়ে পড়ায় সেখান থেকে আরও যাত্রী তোলা হয়েছিল বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়েই শেরানি জেলা প্রশাসন ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। 

শেরানি জেলার ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, উদ্ধার অভিযান এখনো চলছে এবং আহতদের নিকটবর্তী হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতি এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তিনি দ্রুত উদ্ধারকাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন।

তথ্যসূত্র: দ্য ডন