বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনা প্রধান

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৪:৫৮ পিএম

খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনা প্রধান

ইরানের প্রয়াত নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নিতে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনির।আল জাজিরার তথ্য অনুযায়ী, শুক্রবার আসিম মুনির তেহরানে পৌঁছালে তাকে স্বাগত জানান ইরানের প্রতিরক্ষামন্ত্রী সৈয়দ মাজিদ ইবনে রেজা, দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এবং ঊর্ধ্বতন বেসামরিক ও সামরিক কর্মকর্তারা। 

এর পরপরই পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ একদিনের সফরে ইসলামাবাদ থেকে ইরানের উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে নিশ্চিত করা হয়েছে।খামেনির জানাজার আনুষ্ঠানিকতা ৪ জুলাই থেকে তেহরানে শুরু হবে। এরপর কোম এবং ইরাকেও বিভিন্ন শোকানুষ্ঠান অনুষ্ঠিত হবে। আগামী ৯ জুলাই তার জন্মস্থান মাশহাদে তাকে দাফন করার কথা রয়েছে।

প্রয়াত এই নেতার শেষ বিদায়ে প্রতিবেশী দেশগুলোর শীর্ষ নেতাদের এই উপস্থিতি আঞ্চলিক কূটনীতিতে বিশেষ গুরুত্ব বহন করছে। পাকিস্তান ও ইরানের মধ্যে ঐতিহাসিকভাবে ঘনিষ্ঠ সম্পর্কের ধারাবাহিকতায় এই শোকযাত্রায় অংশ নিচ্ছেন দেশটির শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্ব।শনিবার জানাজায় অংশগ্রহণের পাশাপাশি সংশ্লিষ্ট বিভাগগুলোর সঙ্গে শোকসভার আনুষ্ঠানিকতায় তারা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।