শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৩, ২০২৬, ০৫:৩৭ পিএম

খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ইরানি সেনাপ্রধানের

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার করেছেন দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান আমির হাতামি।তেহরানে খামেনির দাফন ও শোকানুষ্ঠান চলাকালে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই দৃঢ় সংকল্পের কথা জানান। আমির হাতামি বলেন, ইরানি জাতির শত্রু আমেরিকা এবং অপরাধী জায়নবাদী শাসনকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হচ্ছে যে, তারা এই হত্যাকাণ্ডের চরম মূল্য দেবে এবং শহীদ নেতার রক্তের বদলা নেওয়া হবে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরানজুড়ে আগ্রাসনের সূচনালগ্নে বিমান হামলায় খামেনিসহ বেশ কয়েকজন শীর্ষস্থানীয় নেতা নিহত হন। ঘটনার পর থেকেই তেহরান কঠোর জবাবের হুঁশিয়ারি দিয়ে আসছে। ইরানের সশস্ত্র বাহিনী যেকোনো ধরনের আগ্রাসন মোকাবেলায় সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানানো হয়েছে।

প্রয়াত এই নেতার শেষ বিদায়ে একদিকে শোকের আবহ, অন্যদিকে প্রতিশোধের দৃঢ় বার্তা—এই পরিস্থিতি অঞ্চলটিতে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। আন্তর্জাতিক বিশ্লেষকরা এই বক্তব্যের প্রতিক্রিয়ার দিকে কড়া নজর রাখছেন।

তথ্যসূত্র: আল জাজিরা