বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি:ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ১২:০৪ পিএম

আমরা ভালো মানুষ বলেই খামেনির দাফনে এক সপ্তাহ সময় দিয়েছি:ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের সঙ্গে সমঝোতার পথ খোলা রয়েছে এবং তেহরান বর্তমানে তা করতে মরিয়া হয়ে আছে। যুক্তরাষ্ট্রের ২৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মাউন্ট রাশমোরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।ট্রাম্প দাবি করেন, যুক্তরাষ্ট্রের চাপের মুখে ইরান সমঝোতায় আসতে চাইছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় অনুষ্ঠানের জন্য ইরানকে সাত দিন সময় দিয়েছে ওয়াশিংটন। ট্রাম্পের ভাষায়, "আমরা ইরানকে খামেনির দাফন অনুষ্ঠানের জন্য এক সপ্তাহ সময় দিয়েছি, কারণ আমরা ভালো মানুষ।" 

ভাষণে ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও বৈশ্বিক প্রভাবের বিষয়টি পুনরায় তুলে ধরেন। এছাড়া কমিউনিজমের হুমকি ও ভেনেজুয়েলা ইস্যু নিয়েও তিনি কঠোর মন্তব্য করেন।ট্রাম্পের এই বক্তব্যের পর ইরান বা আন্তর্জাতিক কোনো পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

তথ্যসূত্র: আলজাজিরা