বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খামেনির রাষ্ট্রীয় বিদায় কান্নায় ভেঙে পড়ল ইরানিরা

আন্তর্জাতিক ডেস্ক

জুলাই ৪, ২০২৬, ০৩:০৯ পিএম

খামেনির রাষ্ট্রীয় বিদায় কান্নায় ভেঙে পড়ল ইরানিরা

নিহত ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও তার পরিবারের সদস্যদের কফিন জনসমক্ষে আনা হয়েছে। খামেনির রাষ্ট্রীয় শেষ বিদায় অনুষ্ঠান ঘিরে তেহরান এখন শোক, আবেগ আর প্রতিশোধের আহ্বানে মুখর।শোকাহত হাজারো মানুষ কান্নায় ভেঙে পড়ে শেষবারের মতো তাদের নেতাকে শ্রদ্ধা জানাচ্ছেন।

শনিবার ভোর থেকেই গ্র্যান্ড মোসাল্লা কমপ্লেক্স ও আশপাশের এলাকায় মানুষের ঢল নামে। তেহরানের বিভিন্ন মেট্রো স্টেশনে সকাল থেকে দীর্ঘ সারিতে অপেক্ষা করেন হাজারো মানুষ। শোকাহত অনেককে প্রতিশোধের প্রতীক হিসেবে লাল পতাকা বহন করতে দেখা যায়। পুরো প্রাঙ্গণ শোকার্ত মানুষের উপস্থিতিতে পূর্ণ হয়ে গেছে। অনুষ্ঠানে বিশ্বের বিভিন্ন দেশের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।

গত ২৮ ফেব্রুয়ারি আগ্রাসনের প্রথম দিনে খামেনি নিহত হন। নিরাপত্তাজনিত কারণে এতদিন তার দাফন সম্পন্ন হয়নি। দীর্ঘ চার মাস পর বর্তমানে যুদ্ধবিরতির অবসরে রাষ্ট্রীয়ভাবে জানাজা ও দাফন অনুষ্ঠিত হচ্ছে। দাফনের এই আনুষ্ঠানিকতা সাত দিন ধরে চলবে, যা গত শুক্রবার থেকে শুরু হয়েছে।পুরো অনুষ্ঠান ঘিরে তেহরানে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সড়কে যান চলাচলে বিশেষ নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।