জুলাই ৮, ২০২৬, ১০:০২ এএম
ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির কফিন ইরাকে পৌঁছেছে। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল-জাইদি আনুষ্ঠানিকভাবে কফিন গ্রহণ করেন। মঙ্গলবার রাতে বিমানটি নাজাফে অবতরণ করে।
বুধবার নাজাফ এবং পবিত্র নগরী কারবালায় জানাজার আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে ইরাকে বুধবার সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। কারবালায় লাখো মানুষের সমাগমের আশা করা হচ্ছে, কারণ খামেনি ইরাকের শিয়া সম্প্রদায়ের কাছে একজন শ্রদ্ধেয় ধর্মীয় নেতা হিসেবে বিবেচিত ছিলেন।
এর আগে রোববার তেহরানের গ্র্যান্ড স্কয়ারে খামেনির প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। খামেনির ইচ্ছানুযায়ী, বুধবার ইমাম আলীর মাজার, ইমাম হুসাইনের মাজার এবং হজরত আব্বাসের মাজারে কফিন নিয়ে যাওয়ার পর আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করা হবে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন