জুলাই ৯, ২০২৬, ১২:৪৮ পিএম
আয়াতুল্লাহ আলি খামেনির ছয় দিনব্যাপী শেষ বিদায়ের আনুষ্ঠানিকতার শেষ পর্বে তার মরদেহ ইরাকের নাজাফ থেকে ইরানের মাশহাদে নেওয়া হচ্ছে। এর আগে নাজাফ ও কারবালায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানানো হয়েছে।
খামেনির কার্যালয়ের প্রধান মোহাম্মদ মোহাম্মদী গোলপায়েগানি জানিয়েছেন, মাশহাদে ইমাম রেজার সমাধির কাছে তাকে দাফন করার জন্য অনুরোধ করেছিলেন আয়াতুল্লাহ আলি খামেনি।
বুধবার ইরাকের নাজাফ থেকে তার মরদেহ কারবালায় পৌঁছালে লাখো শোকাহত মানুষ শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন। প্রেস টিভির তথ্য অনুযায়ী, কারবালায় এই শোক মিছিলে ৪০ লাখের বেশি মানুষ অংশ নিয়েছেন। এর আগে নাজাফে আয়াতুল্লাহ আলি খামেনিকে শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন প্রায় ৩৮ লাখ শোকাহত মানুষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন