জুলাই ১৮, ২০২৬, ০১:২৭ পিএম
দিল্লিতে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে টানা ২১ দিন অনশনরত ভারতীয় সমাজকর্মী সোনম ওয়াংচুককে হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। শনিবার সকালে দিল্লির যন্তর মন্তর এলাকা থেকে তাকে উদ্ধার করে সফদরজং হাসপাতালে নেওয়া হয়।দীর্ঘদিন অনশনে থাকায় তার শারীরিক অবস্থার অবনতি ঘটেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।গত ২৮ জুন থেকে সোনম ওয়াংচুক অনশন শুরু করেছিলেন।
চিকিৎসকদের মতে, এই সময়ে তার ওজন প্রায় ৯ কেজি কমে গেছে এবং শরীরে নানা ধরনের জটিলতা তৈরি হয়েছে। শনিবার সকালে যন্তর মন্তর এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়। অনশন মঞ্চ সাদা কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয় এবং সেখান থেকে তাকে হাসপাতালে নেওয়ার প্রক্রিয়া শুরু হয়।এ সময় বিক্ষোভকারীদের এলাকা ত্যাগের অনুরোধ জানায় পুলিশ। কিছুটা উত্তেজনা দেখা দিলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে ছিল বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্র জানিয়েছে, তিনি জ্ঞান ফিরেছেন এবং আপাতত তার শারীরিক অবস্থা স্থিতিশীল। পরিবারের অনুমতি ছাড়া কোনো ধরনের ওষুধ বা চিকিৎসা না দেওয়ার অনুরোধ জানিয়েছেন তার স্ত্রী।ইতিমধ্যে কচড়া জনতা পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে দিল্লি পুলিশ এই অভিযোগ অস্বীকার করেছে। তারা জানিয়েছে, কোনো ধরনের লাঠিচার্জ করা হয়নি এবং পরিস্থিতি শান্তিপূর্ণ ছিল।
সোনম ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর অভিজিৎ দিপকে নিজেও অনশনে বসার ঘোষণা দিয়েছেন।পুলিশ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছে, চিকিৎসকদের পরামর্শ এবং দিল্লি হাইকোর্টের নির্দেশনা মেনেই তাকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। গত দুই দিন আগে হাইকোর্ট নির্দেশ দিয়েছিল, সোনম ওয়াংচুকের চিকিৎসায় যেন কোনো ঘাটতি না থাকে। মানুষের জীবন রক্ষা করাকে আদালত সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন