জুলাই ২১, ২০২৬, ০৬:২৫ পিএম
ভারতের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নফাঁসকে কেন্দ্র করে চলমান বিক্ষোভের মুখে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পথ খোলা রাখার ইঙ্গিত দিয়েছে কেন্দ্রীয় সরকার। সরকারি সূত্রের বরাতে জানা গেছে, সার্বিক পরিস্থিতি বিবেচনা করে উপযুক্ত সময়ে আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে আলোচনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তবে এই সংলাপের জন্য নির্দিষ্ট কোনো সময়সীমা এখনো নির্ধারণ করা হয়নি।পরিস্থিতি সামাল দিতে প্রশাসন কাজ করছে।এর আগে রাজধানী নয়াদিল্লিতে বিক্ষোভ চলাকালে আহত শিক্ষার্থীদের দেখতে লেডি হার্ডিঞ্জ হাসপাতালে যান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে.পি. নাড্ডা।
একই দিনে আন্দোলনের দাবিদাওয়া নিয়ে একটি প্রতিনিধিদলও তার সঙ্গে বৈঠক করে এবং আন্দোলনকারীদের অবস্থান কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান মন্ত্রী। তবে আন্দোলনকারীদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে, শিক্ষামন্ত্রীর পদত্যাগসহ নির্দিষ্ট দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে।
এদিকে সোমবার সংসদ ভবনের দিকে মিছিল নিয়ে যাওয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে বহু আন্দোলনকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে বিরোধী দলের পক্ষ থেকেও সরকারের ভূমিকার তীব্র সমালোচনা করে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জের ঘটনার নিন্দা জানানো হয়েছে।
সূত্র: এনডিটিভি

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন