বৃহস্পতিবার, ০১ অক্টোবর, ২০২৬,
প্রবাসী শিক্ষার্থী নেতৃত্ব

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে যারা

আন্তর্জাতিক ডেস্ক

অক্টোবর ১, ২০২৬, ০৫:৫৩ পিএম

মালয়েশিয়ায় বিএসওএমের নতুন কমিটি ঘোষণা: নেতৃত্বে যারা

মালয়েশিয়ায় উচ্চশিক্ষারত বাংলাদেশি শিক্ষার্থীদের জাতীয় সংগঠন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশন মালয়েশিয়ার ২০২৬–২৭ কার্যনির্বাহী সেশনের আংশিক কেন্দ্রীয় কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ৭৯ সদস্যবিশিষ্ট এই নতুন নেতৃত্ব ঘোষণা করা হয়।

ঘোষিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি তেনাগা ন্যাশনালের শিক্ষার্থী আসিফ রহমান ভূঁইয়া। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইউনিভার্সিটি পুত্রা মালয়েশিয়ার শিক্ষার্থী তাসফিয়া আরেফীন অধরা। স্থানীয় সময় মঙ্গলবার সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্যদের ভোট এবং বর্তমান কমিটির সদস্যদের সামগ্রিক মতামতের ভিত্তিতে এই নেতৃত্ব নির্বাচন সম্পন্ন হয়। কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ইউসিএমআইয়ের শিক্ষার্থী মেহেদী হাসান জ্যাক ও ইউপিএমের আদিবা আহমেদ।

যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির আনোয়ার ইসলাম খোকন এবং আলফার শিক্ষার্থী সাবরিনা সুচনা। সাংগঠনিক সম্পাদক পদে এপিইউর রাজিউজ্জামান স্বপ্নীল, যুগ্ম সাংগঠনিক সম্পাদক পদে কেএলইউএসটির মাশরাফি সরকার মইন এবং অর্থ সম্পাদক পদে ইউপিএমের শিক্ষার্থী ফারিয়া ফারা অন্তর্ভুক্ত হয়েছেন।

কেন্দ্রীয় এই আংশিক কমিটিতে শিক্ষাবিষয়ক সম্পাদক পদে মোস্তফা রুসো এবং যুগ্ম শিক্ষাবিষয়ক সম্পাদক হিসেবে শরিফুল ইসলাম দায়িত্ব পেয়েছেন। অন্যান্য সম্পাদকীয় পদের মধ্যে স্বাস্থ্যবিষয়ক সম্পাদক হিসেবে সাইয়েরা জামান, মিডিয়া অ্যান্ড আইটি সম্পাদক হিসেবে রুম্মান আলভি, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে সাদিয়া ইসলাম চৌতি এবং ক্রীড়া সম্পাদক হিসেবে জাবেদ হাসান সাব্বির নির্বাচিত হয়েছেন। সাংস্কৃতিক সম্পাদক পদে নিসাত নাওয়ার ও যুগ্ম সাংস্কৃতিক সম্পাদক পদে নাওহা যুক্ত হয়েছেন। আইনবিষয়ক সম্পাদক পদে দায়িত্ব পেয়েছেন নিলুফা ইয়াসমিন। সংগ্রহবিষয়ক সম্পাদক পদে তাজ মুনসি, ইভেন্ট অ্যান্ড পিআর সম্পাদক পদে শহিদুল ইসলাম পিন্টু এবং ধর্মবিষয়ক সম্পাদক পদে শরীয়তুল্লাহ মনোনীত হয়েছেন।

নবনির্বাচিত সভাপতি আসিফ রহমান ভূঁইয়া জানান, মালয়েশিয়ায় অবস্থানরত বাংলাদেশি শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ঐক্য আরও জোরদার করতে মোট ২৬টি ভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রতিনিধিদের এই নতুন কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে। দায়িত্ব গ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, এই দায়িত্ব অত্যন্ত সম্মানের সাথে গ্রহণ করা হয়েছে এবং কমিটির প্রতিটি সদস্য কেবল পদ ধারণের জন্য নয়, বরং শিক্ষাঙ্গনে ইতিবাচক পরিবর্তন ও নতুন সৃষ্টির প্রত্যয় নিয়ে কাজ করবেন।

তিনি আরও উল্লেখ করেন, আগামী দিনগুলোতে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন গঠনমূলক আয়োজন, আধুনিক গণমাধ্যমভিত্তিক উদ্যোগ এবং আন্তর্জাতিক পরিসরে তাদের মেধা ও ইতিবাচক পরিচিতি তুলে ধরার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। এর মাধ্যমে প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থীরা নিজেদের সামগ্রিক অর্জন বিশ্বমঞ্চে গর্বের সাথে উপস্থাপন করতে সক্ষম হবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।