জুলাই ২, ২০২৬, ০৫:০১ পিএম
২০১৩ সালের শাপলা চত্বরের হত্যাযজ্ঞে জড়িত থাকার অভিযোগে এবার নতুন মামলায় আসামি হচ্ছেন জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানিয়েছেন, এই ঘটনায় ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে এবং তাকে মামলায় আসামি করা হবে। এর আগে গত ৩০ জুন অন্য একটি মানবতাবিরোধী অপরাধের মামলায় ইনুকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
আইনি প্রক্রিয়ায় নতুন বিপদে পড়েছেন এই জাসদ নেতা।প্রসিকিউটর আরও জানিয়েছেন, আগামী জুলাই মাসের শেষ নাগাদ এই মামলার তদন্ত প্রতিবেদন ও ফরমাল চার্জ ট্রাইব্যুনালে দাখিল করা হবে। প্রসঙ্গত, গত বছরের ২৬ নভেম্বর রাজনৈতিক পটপরিবর্তনের পর শাপলা চত্বরের ঘটনা নিয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেছিল হেফাজতে ইসলাম।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল বিষয়টি আমলে নিয়ে তদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় হাসানুল হক ইনুর সম্পৃক্ততা উঠে আসে প্রসিকিউটরের তদন্তে। আইনি সব প্রক্রিয়া শেষ করে দ্রুত সময়ের মধ্যে অভিযোগ গঠন করার প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন