বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা আসামি বাবুর মৃত্যুদণ্ড

দিনাজপুর টিভি ডেস্ক

জুলাই ৯, ২০২৬, ০৪:৪৪ পিএম

সীতাকুণ্ডে শিশু ইরা মনি হত্যা আসামি বাবুর মৃত্যুদণ্ড

ছবি - সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণের পর হত্যার দায়ে একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এই রায় ঘোষণা করেন। নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী এ আদেশ দেওয়া হয়েছে।

রায়ের সময় আসামি আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলেন।মামলার বিবরণ অনুযায়ী, সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড় এলাকায় চকলেটের প্রলোভন দেখিয়ে এবং ঘুরতে যাওয়ার কথা বলে শিশু ইরা মনিকে ডেকে নিয়ে যান আসামি। সেখানে ধর্ষণের চেষ্টার পর শিশুটি চিৎকার করলে তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যার চেষ্টা করা হয়। রক্তাক্ত অবস্থায় শিশুটি জঙ্গল থেকে হেঁটে বের হয়ে স্থানীয় শ্রমিকদের কাছে আশ্রয় নেয়। 

পরে তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে ৩ মার্চ তার মৃত্যু হয়।ঘটনার মাত্র সাড়ে চার মাসের মাথায় আদালত এই রায় ঘোষণা করলেন। বিচারিক প্রক্রিয়ায় মাত্র ১০ কার্যদিবসে ১৬ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে এই রায় প্রদান করা হয়েছে। নিছামনি হত্যার মতো এই রায়টিও দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে ইরা মনির পরিবার।