শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

মাঠ থেকে সেনা সরানো হচ্ছে না, তথ্যটি গুজব;স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৫:২২ পিএম

মাঠ থেকে সেনা সরানো হচ্ছে না, তথ্যটি গুজব;স্বরাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জানিয়েছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দায়িত্বে থাকা সেনাবাহিনীর ৫০ শতাংশ সদস্যকে মাঠ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে না।

রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এই তথ্য জানান।স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ-সংক্রান্ত যে তথ্য ছড়িয়েছে, সেটা গুজব।

এরকম কোনো সিদ্ধান্ত হয়নি।আওয়ামী লীগের কর্মসূচিতে সরকার শঙ্কিত কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা লকডাউন বা শাটডাউনের যে কর্মসূচি রেখেছে, সেই বিষয়ে সরকার শঙ্কিত নয়।