নভেম্বর ৯, ২০২৫, ০৮:৩৭ পিএম
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, “ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে মাইলফলক।” রবিবার (৯ নভেম্বর) নির্বাচন কমিশনের (ইসি) অফিশিয়াল ফেসবুক পেজে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি এমন মন্তব্য করেন।সিইসি বলেন, একদিকে সারা বিশ্ব এই নির্বাচনের দিকে তাকিয়ে আছে। আরেক দিকে দেশবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে ভোটাধিকার প্রয়োগ করতে।
আমাদের তরুণসমাজ, বিশেষত যারা প্রথমবারের মতো ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাচ্ছেন, তাদের যে আগ্রহ, তা আমাদের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক। আপনার ভোট আপনার শক্তি। নিজে ভোটাধিকার প্রয়োগ করুন এবং অন্যকেও ভোটদানে উৎসাহিত করুন।"নির্বাচন কমিশনের অন্য কমিশনার ও ইসি সচিবও গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছেন
প্রবাসী ভোট: নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, প্রধান উপদেষ্টার প্রতিশ্রুতি অনুযায়ী, প্রথমবারের মতো প্রবাসী ভোট নিশ্চিতকল্পে নির্বাচন কমিশন একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে।সঠিক তথ্যের গুরুত্ব: নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ বলেন, নির্বাচনকালীন একটি ভুল বা মিথ্যা তথ্যের কারণে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তাই সত্যিকার উৎস থেকে খবর সংগ্রহ করার আহ্বান জানান তিনি।
আচরণ বিধি: নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার প্রার্থী ও সবার প্রতি আচরণ বিধি ও বিধি-বিধান কঠোরভাবে মেনে চলার আহ্বান জানান।জেন্ডারবান্ধব ভোট: নির্বাচন কমিশনার বেগম তাহমিদা আহমেদ বলেন, ভোট অবশ্যই জেন্ডারবান্ধব হতে হবে এবং নারী-পুরুষ যাতে সঠিকভাবে সর্বাধিক ভোট দিতে পারে, সেভাবে কাজ করা হচ্ছে।
সমন্বয়ের অঙ্গীকার: ইসি সচিব আখতার আহমেদ বলেন, ভোট একটা সমন্বয়ের ব্যাপার এবং তারা জাতিকে একটি ভালো নির্বাচন উপহার দেওয়ার অঙ্গীকার করছেন।ইসি জানিয়েছে, আগামী ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল দিয়ে ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটগ্রহণ করতে চায় তারা এবং এ জন্য সব প্রস্তুতি গুছিয়ে নিচ্ছে সংস্থাটি।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন