বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬,

নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তান নৌ প্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ৯, ২০২৫, ০৮:৪১ পিএম

নৌবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন পাকিস্তান নৌ প্রধান

পাকিস্তান নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ তিন দিনের সরকারি সফরে বাংলাদেশে এসেছেন। সফরের অংশ হিসেবে আজ রোববার (৯ নভেম্বর) বনানীস্থ নৌবাহিনী সদর দপ্তরে তিনি বাংলাদেশ নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছেগার্ড অব অনার: নৌবাহিনী সদর দপ্তরে এসে পৌঁছালে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল নাজমুল হাসান তাঁকে স্বাগত জানান। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। তিনি গার্ড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

দ্বিপাক্ষিক সম্পর্ক: সাক্ষাৎকালে উভয় দেশের নৌবাহিনীর প্রধান পারস্পরিক কুশলাদি বিনিময় করেন। এ সময় দুই দেশের নৌবাহিনীর মধ্যকার পেশাগত ও প্রশিক্ষণসংক্রান্ত বিষয়ে আলোচনা হয়। এছাড়া বাংলাদেশ ও পাকিস্তানের বিদ্যমান সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যে পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার ব্যাপারে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

শ্রদ্ধা নিবেদন: এর আগে পাকিস্তান নৌবাহিনীর প্রধান শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদাতবরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

পাকিস্তান নৌবাহিনীর প্রধান বাংলাদেশ সফরকালে সেনাবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার, ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট এবং চট্টগ্রামের নৌ প্রশাসনিক কর্তৃপক্ষের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করবেন।