বুধবার, ২১ অক্টোবর, ২০২৬,

হাসিনাকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২০, ২০২৫, ০৫:১৬ পিএম

হাসিনাকে দেশে আনতে যে পথে হাঁটছে সরকার

জুলাই অভ্যুত্থানে বর্বরোচিত হত্যাযজ্ঞ চালানোর অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দেশে ফিরিয়ে আনতে সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে।

এ লক্ষ্যে প্রতিবেশী দেশ ভারতকে চিঠি দেওয়ার প্রক্রিয়াসহ আন্তর্জাতিক আইনি পথে হাঁটার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।

ভারতকে চিঠি ও ন্যায়বিচারের আহ্বান ব্রিফিংয়ে আসিফ নজরুল স্পষ্ট করে বলেন, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত চেয়ে ভারতকে শিগগিরই চিঠি দেওয়া হচ্ছে। ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি মন্তব্য করেন, "ভারতের উচিত হাসিনাকে ফেরত দিয়ে বাংলাদেশের মানুষের ন্যায়বিচারের আকাঙ্ক্ষাকে সম্মান জানানো।

আন্তর্জাতিক আদালতের পথে সরকার? শুধু দ্বিপাক্ষিক আলোচনা বা বন্দী বিনিময় চুক্তির ওপর নির্ভর না করে আন্তর্জাতিক চাপ প্রয়োগের কথাও ভাবছে সরকার। আইন উপদেষ্টা জানান, শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালকে ফেরত আনতে প্রয়োজনে আন্তর্জাতিক অপরাধ আদালতে (ICC) যাওয়ার কথা ভাবছে সরকার। জুলাই গণহত্যার বিচারের রায় কার্যকর করতে সরকার যে কোনো পথ অবলম্বন করতে প্রস্তুত, উপদেষ্টার বক্তব্যে আজ সেটাই প্রতিফলিত হয়েছে।