শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিমানবাহিনী

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৪:১২ পিএম

জাতীয় কিংবা বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত বিমানবাহিনী

বাংলাদেশ বিমানবাহিনী জাতীয় কিংবা বৈশ্বিক যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সর্বদা প্রস্তুত রয়েছে— এমনটাই জানিয়েছেন বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

শনিবার (২২ নভেম্বর) রাজধানীর তেজগাঁও সশস্ত্র বাহিনী দিবসের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।বিমান বাহিনীর প্রধান তার বক্তব্যে বলেন,

এখন অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টারসহ বিভিন্ন ধরনের সরঞ্জামে সমৃদ্ধ বাংলাদেশ বিমানবাহিনী। এই সমৃদ্ধি ধরে রাখতে এবং অপারেশনাল ও প্রশাসনিক কাজে সক্ষমতা বৃদ্ধির জন্য বেশ কিছু প্রকল্প হাতে নেওয়া হয়েছে।

তিনি নিশ্চিত করেন, এর মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নও করা হয়েছে। এসব পদক্ষেপের মাধ্যমে বিমান বাহিনী নিজেদের সক্ষমতাকে আরও সুসংহত করছে।

বিমান বাহিনীর প্রধান এয়ার চীফ মার্শাল হাসান মাহমুদ খাঁন দেশের স্বার্থ ও সার্বোভৌমত্ব রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, যেকোনো পরিস্থিতিতে দেশের আকাশসীমা এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে বিমান বাহিনী দৃঢ়প্রতিজ্ঞ এবং সর্বদা প্রস্তুত রয়েছে।