শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০২:০২ পিএম

সুষ্ঠু নির্বাচনে ইসিকে সর্বাত্মক সহযোগিতা করবে সেনাবাহিনী: সেনাপ্রধান

দেশের আইনশৃঙ্খলা রক্ষায় এবং সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য নির্বাচন কমিশনকে সেনাবাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (২৩ নভেম্বর) সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান হিসেবে তিনি এই ঘোষণা দেন।

সেনাপ্রধান বলেন, মুক্তিযোদ্ধাদের দেখানো পথ অনুযায়ী দেশের স্বার্থে এবং দেশের মানুষের কল্যানে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে সেনাবাহিনী সদা প্রস্তুত।

অনুষ্ঠানে বীরত্বপূর্ণ কাজ ও বাহিনীতে অসামান্য অবদানের জন্য ৬৪ জন সেনাসদস্যকে পদক প্রদান করেন সেনাপ্রধান। এছাড়াও ৭৫ জন মুক্তিযোদ্ধা পরিবারকে সম্মাননা জানানো হয়।

২০২৪-২০২৫ ও ২০২৫-২০২৬ অর্থ বছরে নানা অবদানের জন্য পদকপ্রাপ্তদের মধ্যে:

৯ জনকে সেনাবাহিনী পদক

১৭ জনকে অসামান্য সেবা পদক

৩৮ জন সেনাসদস্যকে বিশিষ্ট সেবা পদক প্রদান করা হয়।

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান পদকপ্রাপ্ত সেনাসদস্য ও মুক্তিযোদ্ধা পরিবারকে অভিনন্দন জানান এবং তাদের দেশপ্রেম ও অবদানের কথা স্মরণ করেন।