শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬,

সেনাপ্রধানের সাথে পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যানের সাক্ষাৎ

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৩, ২০২৫, ০৮:১২ পিএম

সেনাপ্রধানের সাথে পাকিস্তানের এইচআইটি চেয়ারম্যানের সাক্ষাৎ

পাকিস্তান এর হেভি ইন্ডাস্ট্রিজ ট্যাক্সিলা (এইচআইটি)-এর চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল শাকির উল্লাহ খাত্তাক-এর নেতৃত্বে।

একটি প্রতিনিধি দল রোববার (২৩ নভেম্বর) সেনাসদরে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক কুশল বিনিময়ের পাশাপাশি তারা দুই দেশের মধ্যে প্রতিরক্ষা খাতে সহযোগিতার বিভিন্ন সম্ভাবনার বিষয়ে ফলপ্রসূ আলোচনা করেন।রোববার বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুক পেইজে এ তথ্য জানানো হয়েছে।

এই সাক্ষাৎ দুই দেশের সামরিক ও প্রতিরক্ষা শিল্পখাতে ভবিষ্যতের সহযোগিতা বৃদ্ধিতে সহায়ক হতে পারে বলে মনে করা হচ্ছে।