বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬,

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

দিনাজপুর টিভি ডেস্ক

নভেম্বর ২৯, ২০২৫, ০৪:০১ পিএম

খালেদা জিয়ার খোঁজ নিতে এভারকেয়ার হাসপাতালে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজখবর নিতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।শনিবার (২৯ নভেম্বর) দুপুরে এভারকেয়ার হাসপাতালে যান তিনি।

এর আগে হাসপাতালে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ নিতে গিয়েছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক।

তার ঠিক আগে হাসপাতালে এসে খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ-খবর নেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।উল্লেখ্য, খালেদা জিয়া বেশ কিছুদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় এভারকেয়ার হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

বর্তমানে তিনি সিসিইউতে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা নিয়ে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।