নভেম্বর ২৯, ২০২৫, ০৮:২৬ পিএম
মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত ইন্টারপোলের ৯৩তম সাধারণ সম্মেলনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। গতকাল শনিবার তিনি দেশে ফেরেন বলে আজ শনিবার পুলিশ সদর দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিশ্বব্যাপী ইন্টারপোলের ১৯৬টি সদস্য দেশের পুলিশ প্রধান ও প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করেন। উচ্চ পর্যায়ের এই বৈঠকে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত একাধিক গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে আলোচনা করা হয়।
সম্মেলনের শেষ দিনে আইজিপি বাংলাদেশের পক্ষে বক্তব্য প্রদান করেন এবং বৈশ্বিক অপরাধ দমনে বাংলাদেশের অবস্থান তুলে ধরেন। তিনি যেসব বিষয়ে বাংলাদেশের অঙ্গীকার ও সক্ষমতা তুলে ধরেন:
বৈশ্বিক সাইবার প্রতারণা
মানবপাচার ও আর্থিক জালিয়াতি
আন্তঃসীমান্ত অপরাধ মোকাবিলা
সম্মেলনে আন্তর্জাতিক নিরাপত্তাজনিত সামাজিক চ্যালেঞ্জ মোকাবিলায় যেসব গুরুত্বপূর্ণ বিষয় উপস্থাপন করা হয়, তার মধ্যে উল্লেখযোগ্য:
সাইবার অপরাধ ও ডেটাভিত্তিক তদন্ত
আন্তঃদেশীয় সংগঠিত অপরাধ প্রতিরোধ
বিশ্বব্যাপী স্ক্যাম সেন্টার উচ্ছেদ
ইন্টারপোলের উদ্ভাবনী পুলিশি সক্ষমতা উন্নয়ন
নারী পুলিশ নেতৃত্বের বিকাশ
সম্মেলনের শেষ দিনে ইন্টারপোলের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং ডেলিগেট পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।


দিনাজপুর টিভির সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন