রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬,

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ৯, ২০২৫, ১১:৩৭ পিএম

যাত্রীদের সুসংবাদ দিল মেট্রোরেল কর্তৃপক্ষ

রাজধানীতে চলাচলকারী মেট্রোরেলের যাত্রীদের জন্য চলমান ভ্যাট অব্যাহতি সুবিধা আরও ছয় মাস বাড়াতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এই সুবিধার মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর শেষ হওয়ার কথা থাকলেও তা আগামী বছরের জুন মাস পর্যন্ত বাড়ানোর প্রস্তাব নীতিগতভাবে চূড়ান্ত হয়েছে।

এই সিদ্ধান্ত মেট্রোরেলের যাত্রীদের জন্য বড় সুসংবাদ নিয়ে এসেছে।এ বিষয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. আবদুর রহমান খান গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, সরকার নীতিগতভাবে এই সিদ্ধান্ত নিয়েছে।

তিনি বলেন, "এখন তো আর এনবিআর অব্যাহতি দিতে পারে না। এটা সরকারের সিদ্ধান্ত। তারাই আদেশ জারি করে দেবে। ইতোমধ্যে আইন মন্ত্রণালয় থেকে ভেটিং হয়েছে।

এখন মন্ত্রিপরিষদে রয়েছে।"ঢাকা মেট্রোরেল ২০২২ সালের ডিসেম্বরের শেষ দিকে বাণিজ্যিক যাত্রা শুরু করে এবং দ্রুত, নিরাপদ ও স্বস্তিদায়ক যাতায়াতের কারণে এটি রাজধানীবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছে।২০২৪-২৫ অর্থবছরের শুরুর দিন থেকে মেট্রোরেলের টিকিটে ভ্যাট আরোপ করেছিল এনবিআর। তবে এই ভ্যাট আদায় নিয়ে শুরু থেকেই জটিলতা দেখা দেয়।

পরে চলতি বছরের শুরুতে এক আদেশে ৩১ ডিসেম্বর পর্যন্ত ভ্যাট অব্যাহতি দেওয়া হয়। ফলস্বরূপ, যাত্রীরা টিকিটের ওপর ভ্যাট ছাড়া মেট্রোরেলে ভ্রমণ উপভোগ করছিলেন, যা শেষ হলে যাত্রী ব্যয় কিছুটা বেড়ে যাওয়ার আশঙ্কা ছিল। এখন ভ্যাট অব্যাহতির মেয়াদ আগামী বছরের জুন পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় যাত্রীরা সাময়িকভাবে এই আর্থিক স্বস্তি উপভোগ করতে পারবেন।