শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬,

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ডিএমপির‘সাঁড়াশি অভিযান

দিনাজপুর টিভি ডেস্ক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৬:১৯ পিএম

ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে ডিএমপির‘সাঁড়াশি অভিযান

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য (এমপি) প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করা সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী শুক্রবার বিকেলে গণমাধ্যমকে এই তথ্য জানান।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন,শরিফ ওসমান হাদি দুর্বৃত্তদের গুলিতে আহত হয়ে বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ওনার অবস্থা খুবই গুরুতর। ওসমান হাদীর ওপরে গুলি বর্ষণকারীদের ধরতে সাঁড়াশি অভিযান চলছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।”

তিনি আরও জানান, দুর্বৃত্তদের গ্রেপ্তারের জন্য পুলিশের পাশাপাশি গোয়েন্দা, র‌্যাবসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সমন্বিতভাবে কাজ করছে।উল্লেখ্য, শুক্রবার দুপুরে রাজধানীর পল্টনের বিজয়নগরে নির্বাচনি প্রচারণাকালে গুলিবিদ্ধ হন ওসমান হাদি।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. মোশকাত আহমেদ জানিয়েছেন, শরিফ ওসমান হাদির অবস্থা খুবই গুরুতর। তার মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন। ডিএমপি কমিশনারের এই কঠোর নির্দেশের পর দ্রুত হামলাকারী শনাক্ত ও গ্রেপ্তারের আশা করা হচ্ছে।